খেরাষনের মুহুর্ত দিগন্তে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরের পরেও যুদ্ধের আহ্বান

 আন্তর্জাতিক ডেস্ক:

কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা প্রকাশিত হওয়ায় নতুন করে বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি খেরাষনের মুহুর্ত দিগন্তে উল্লেখে সকল মুসলিম জাতিকে এক হওয়ার আহব্বান জানান।





সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ঘিরে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত রয়েছে বলে অনেকে মনে করছেন।

বিশ্লেষকদের মতে, একজন শীর্ষ নেতার মৃত্যুর খবর প্রকাশের পরও তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ধরনের বার্তা আসা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের ধারণা, অ্যাকাউন্টটি তার দপ্তরের কর্মকর্তারা পরিচালনা করে থাকতে পারেন।

দীর্ঘদিন ধরে ইরান ও ইসরাইল–এর মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র–এর সঙ্গেও ইরানের সম্পর্ক নানা ইস্যুতে উত্তপ্ত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এমন বার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন নেতৃত্ব নির্বাচন নিয়েও দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময়ের প্রতিটি বার্তা ও পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদন:

আন্তর্জাতিক ডেস্ক

সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা” 

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত