নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান
সাতক্ষীরা লেন্স মিডিয়ার নিজস্ব প্রতিনিধি পদে মোঃ আতাউর রহমান-কে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ মনোনয়ন প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ ও স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি হিসেবে মোঃ আতাউর রহমান সংশ্লিষ্ট এলাকার সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও নিয়মিত প্রতিবেদন প্রেরণের দায়িত্ব পালন করবেন।
মোঃ আতাউর রহমান একজন পরিচিত মৎস্য ব্যবসায়ী ও সক্রিয় রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাঁর অভিজ্ঞতা ও স্থানীয় যোগাযোগের মাধ্যমে সাতক্ষীরা লেন্স মিডিয়ার সংবাদ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মোবাশ্বেরুল ইসলাম
সম্পাদক
সাতক্ষীরা লেন্স মিডিয়া
Page Link:
https://www.facebook.com/share/1ACn7mXXHF/
.png)
Comments
Post a Comment