সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী
সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:
সাতক্ষীরা লেন্স মিডিয়ার সহ-সম্পাদক (Associate Editor) পদে মোঃ মুজিবর রহমান মিলন-কে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের সংবাদ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সহ-সম্পাদক হিসেবে মোঃ মুজিবর রহমান মিলন সংবাদ সম্পাদনা, কনটেন্ট তদারকি, রিপোর্ট যাচাই এবং সম্পাদকীয় বিভাগে সহযোগিতামূলক দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও গণমাধ্যম কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা সাতক্ষীরা লেন্স মিডিয়াকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মোবাশ্বেরুল ইসলাম
সম্পাদক
সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments
Post a Comment