প্রবাসী সমাজসেবক আব্দুল হান্নান ঢালীর সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

পবিত্র রমজান মাস উপলক্ষে  সম্মানিত রোজাদারদের সম্মানে প্রবাসী সমাজসেবক আব্দুল হান্নান ঢালীর সৌজন্যে  ও তরুণ ব্যবসায়ী মোঃ নাহিদ ঢালী নাদিম ঢালীর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন।



ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ফিংড়ী বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আনারুল ইসলাম   সাতক্ষীরা লেন্স মিডিয়া–এর নির্বাহী সম্পাদক মোঃ আল-আমিন রোকন,এছাড়া উপস্থিত ছিলেন  ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ হেলাল ঢালী, ফিংড়ী  মজিদিয়া সিদ্দিকিয়া সিনিয়র আলীম মাদ্রাসার শিক্ষক মুজাহিদ ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ সরদার, সমাজসেবক,হাফিজুল ইসলাম , মোঃ সোহাগ হোসেন,যুব নেতা  আতাউর রহমান তপু,তরুণ সমাজসেবক,নাজমুল হোসেন,  সাতক্ষীরার লেন্স মিডিয়ার ফিংড়ী প্রতিনিধি শাহ আলম, ওয়েব/অটিড এডমিন রুবাইয়েত ইসলাম অতিথিবৃন্দরা আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত