জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্যিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। তিনি রমজানের শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ আবু নসর, মোঃ আব্দুল হামিদ, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক রাসেল কামরুজ্জামান। সম্মানিত আলোচক বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি সহিদুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম,জামান।

এছাড়া অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সাবেক জেলা ছাত্রদল নেতা ও সাতক্ষীরা লেন্স মিডিয়া–এর সক্রিয় সাংবাদিক আতাউর রহমান (তপু) উপস্থিত ছিলেন। তারা ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

এছাড়া মোনাজাতে আয়াতুল্লাহ আলী খামেনী ও বিশ্ব মুসলিম জাতির জন্য দোয়া করা হয়, সকলে মুসলিম জাতিকে একতাবদ্ধ হওয়ার আহব্বান জানান

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত