সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।



ইফতার মাহফিলে , সাতক্ষীরা আঞ্চলিক  প্রেসক্লাবের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে, ও সাতক্ষীরা আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি  ও সাতক্ষীরা লেন্স মিডিয়া-এর নির্বাহী সম্পাদক  মোঃ আলামিন রোকনের সঞ্চালনায়,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাতক্ষীরা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,   সহ-সভাপতি শীব পদ মাস্টার, ফিংড়ী ইউনিয়ন জামাতের নায়েবে আমীর ডাঃ আব্দুল মোমিন,  সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এইচ এম আছাদুল্যাহ (আছাদ), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মনিরুল ইসলাম সানা,ফিংড়ী কাছারীবাড়িয়া  হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সভাপতি, মোঃ আব্দুস সবুর কচি , ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মাহফুজ সরদার, সাতক্ষীরা লেন্স মিডিয়া সম্পাদক ও প্রকাশক  , মোবাশ্বেরুল ইসরাম সাকিব,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,মোঃ আসাদুজ্জামান আসাদ , মোঃ শিহাব হোসেন  সহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, পেশাজীবী ও জন প্রতিনিধিবৃন্দ, এছাড়া স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন



ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফিংড়ী মজিদিয়া সিদ্দিকিয়া সিনিয়ার আলিম মাদ্রাসার সাবেক হেড মুদ্দারিস আলহাজ্ব মাওলানা গোলাম রসুল আরেফি,

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা লেন্স মিডিয়া 📰

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত