নেবাখালীতে ডাকাতির চেষ্টা, আমানুল্লাহসহ কয়েকজন গণধোলাই দিয়ে আটক

 নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার নেবাখালী এলাকায় ডাকাতির চেষ্টা করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছেন কয়েকজন যুবক। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদরের বালিয়াডাঙ্গা এলাকার আমানুল্লাহ নামের এক ব্যক্তি রয়েছেন বলে জানা গেছে।



স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নেবাখালী এলাকায় একদল ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাদের গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা ধাওয়া দিলে কয়েকজনকে আটক করতে সক্ষম হন। এসময় গণধোলাই দিয়ে তাদের আটক রাখা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন এবং পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত