বাঁকাল প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ নাঈম হোসেন
সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:
সাতক্ষীরা লেন্স মিডিয়ার বাঁকাল প্রতিনিধি পদে মোঃ নাঈম হোসেন-কে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।
অফিস আদেশে জানানো হয়, স্থানীয় পর্যায়ের সংবাদ দ্রুত ও বস্তুনিষ্ঠভাবে সংগ্রহ এবং প্রচারের লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাঁকাল প্রতিনিধি হিসেবে মোঃ নাঈম হোসেন সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক, প্রশাসনিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সংবাদ সংগ্রহ ও নিয়মিত প্রতিবেদন প্রেরণ করবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, তাঁর কর্মদক্ষতা ও স্থানীয় যোগাযোগ সাতক্ষীরা লেন্স মিডিয়ার সংবাদ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মোবাশ্বেরুল ইসলাম
সম্পাদক
সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments
Post a Comment