আইটি/ওয়েব অ্যাডমিন পদে মনোনীত হলেন মোঃ রুবাইয়েত ইসলাম
সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:
সাতক্ষীরা লেন্স মিডিয়ার আইটি/ওয়েব অ্যাডমিন পদে মোঃ রুবাইয়েত ইসলাম-কে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন নিশ্চিত করা হয়।
অফিস আদেশে জানানো হয়, অনলাইন পোর্টালের প্রযুক্তিগত কার্যক্রমকে আরও সুসংগঠিত ও আধুনিক করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইটি/ওয়েব অ্যাডমিন হিসেবে মোঃ রুবাইয়েত ইসলাম ওয়েবসাইট পরিচালনা, কনটেন্ট আপলোড, সার্ভার ব্যবস্থাপনা, কারিগরি ত্রুটি সমাধান এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্ব পালন করবেন।
মোঃ রুবাইয়েত ইসলাম দীর্ঘদিন ধরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত থেকে প্রযুক্তিগত কাজে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর দক্ষতা ও তথ্যপ্রযুক্তি জ্ঞান সাতক্ষীরা লেন্স মিডিয়ার অনলাইন কার্যক্রমকে আরও গতিশীল ও নিরাপদ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মোবাশ্বেরুল ইসলাম
সম্পাদক
সাতক্ষীরা লেন্স মিডিয়া
Page Link:
https://www.facebook.com/share/1ACn7mXXHF/

Comments
Post a Comment