সাতক্ষীরায় ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

 নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।



পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম সবুজ (পিতাঃ রবিউল ইসলাম)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

মোঃ নাঈম হোসেন











সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত