বার্তা সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ নাছির উদ্দীন তুহিন

  

সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:

সাতক্ষীরা লেন্স মিডিয়ার বার্তা সম্পাদক (News Editor) পদে মোঃ নাছির উদ্দীন তুহিন-কে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ মনোনয়ন প্রদান করা হয়।



অফিস আদেশে জানানো হয়, সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বার্তা সম্পাদক হিসেবে মোঃ নাছির উদ্দীন তুহিন সংবাদ সংগ্রহ, সম্পাদনা, যাচাই-বাছাই এবং প্রতিবেদক সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

মোঃ নাছির উদ্দীন তুহিন একজন তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা সাতক্ষীরা লেন্স মিডিয়ার সংবাদ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

প্রতিবেদন:

মোঃ মোবাশ্বেরুল ইসলাম

সম্পাদক

সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত