সাতক্ষীরায় মসজিদে কুবায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

পবিত্র রমজান মাস উপলক্ষে সাতক্ষীরার মসজিদে কুবায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদুল ইসলাম মুকুল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত