ফিংড়ী প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ-আলম
সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:
সাতক্ষীরা লেন্স মিডিয়ার ফিংড়ী প্রতিনিধি পদে মোঃ শাহ-আলম-কে মনোনীত করা হয়েছে। সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় পর্যায়ের সংবাদ সংগ্রহ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরার লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। ফিংড়ী প্রতিনিধি হিসেবে মোঃ শাহ-আলম সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন প্রেরণ করবেন।
মোঃ শাহ-আলম পেশায় একজন আইনজীবী সহকারী। আইন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তাঁর অভিজ্ঞতা স্থানীয় সংবাদ পরিবেশনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মোবাশ্বেরুল ইসলাম
সম্পাদক
সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments
Post a Comment