০২ রমজানে ইফতারির আয়োজন করলেন সমাজসেবক মোঃ বিল্লাল ঢালী
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে (০২ রমজান) নিজ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ফিংড়ী পাইওনিয়ার ক্লাবের সাবেক সভাপতি মোঃ বিল্লাল ঢালী।
তিনি মরহুম আব্দুস সালাম ঢালীর সন্তান। পিতার আদর্শ ও মানবিক চেতনা ধারণ করে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়।
অতিথিরা জানান, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং রমজানের তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে। তারা মোঃ বিল্লাল ঢালীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
মোঃ বিল্লাল ঢালী বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে সমাজের মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়া আমার জন্য আনন্দ ও সৌভাগ্যের।”
প্রতিবেদন:
সাতক্ষীরা লেন্স মিডিয়া
“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”



Comments
Post a Comment