নির্বাহী সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ আলামিন রোকন

 সাতক্ষীরা লেন্স মিডিয়া ডেস্ক:

সাতক্ষীরা লেন্স মিডিয়ার নির্বাহী সম্পাদক পদে মোঃ আলামিন রোকন-কে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ মোবাশ্বেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।



অফিস আদেশে জানানো হয়, অনলাইন সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী করতে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাহী সম্পাদক হিসেবে মোঃ আলামিন রোকন সার্বিক সংবাদ তদারকি, কনটেন্ট মান যাচাই এবং প্রতিবেদক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথে যুক্ত এবং সংবাদ সম্পাদনায় অভিজ্ঞ। তাঁর নেতৃত্বে সাতক্ষীরা লেন্স মিডিয়া আরও শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সাতক্ষীরা লেন্স মিডিয়ার পক্ষ থেকে মোঃ আলামিন রোকন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

প্রতিবেদন:

মোঃ মোবাশ্বেরুল ইসলাম

সম্পাদক

সাতক্ষীরা লেন্স মিডিয়া

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত