নর‌সিংদী‌তে কি‌শোরী‌ আমেনা কে ধর্ষণ ও বাবার কাছ থে‌কে ছি‌নি‌য়ে নি‌য়ে হত্যা

 

ডেস্ক রিপোর্ট:

নরসিংদী জেলার মাধবদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্য ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ দেওয়া হয়। তবে পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ও মামলা করতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা নানা চাপের মুখে ছিলেন। বুধবার বিকেলে কিশোরীকে আত্মীয়ের বাসায় পাঠানোর সময় তাকে আবার তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মহিষাশুরা ইউনিয়নের এক ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাতাক্ষীরা লেন্স মিডিয়া

সত্যের পথে, নিরপেক্ষ বার্তা

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত