মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফিংড়ী ইউনিয়নে ছাত্রদল ও যুবদলের পুষ্পার্পণ

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফিংড়ী ইউনিয়নে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। দিবসটির প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।



পুষ্পার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের নেতা মোঃ তৌহিদুর জামান (সম্বল), সাতক্ষীরা লেন্স মিডিয়ার নিজস্ব প্রতিনিধি আতাউর রহমান, মোঃ আল-ইমরান রিয়াদ (উদ্যোক্তা, ফিংড়ী ইউনিয়ন পরিষদ)সহ ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।



এ সময় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে সক্ষম হয়েছে। তারা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রতিবেদন:

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা লেন্স মিডিয়া

“সত্যের পথে, নিরপেক্ষ বার্তা”

Comments

Popular posts from this blog

সহ-সম্পাদক পদে মনোনীত হলেন মোঃ মুজিবর রহমান মিলন, তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি পদে মনোনীত হলেন মোঃ আতাউর রহমান

অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত